নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
এনসিসি’র সঙ্গে যুক্ত হচ্ছে তিন ইউনিয়ন: ফতুল্লা-কুতুবপুর ও এনায়েত নগর। বাদ পরল কাশিপুর।Tnntv24
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24
রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি:Tnntv24
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় ৭জনের যাবজ্জীব কারাদণ্ড:Tnntv24
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রনি ও আলমগীরের সহযোগীতায় ক্রীড়া সামগ্রী পেলো স্কুলের ফুটবল খেলোয়াররা।Tnntv24
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল:Tnntv24

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের
ঝটিকা মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন  সংগঠনটির নেতা-কর্মীরা। সোমবার (১৪
সেপ্টেম্বর) ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে ঝটিকা মিছিল করেন তারা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বলাকা ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয়। ‘নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের’
ব্যানারে মাথা সাদা ক্যাপ ও মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। সেখানে নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
স্লোগান দিয়ে মিছিল করে বঙ্গবন্ধু সড়কের বলাকা ফিলিং স্টেশন থেকে কালিরবাজার ব্যাংকের মোড় পর্যন্ত যেতে দেখা যায়। ভিডিওতে সড়কে
তখন কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও দুই পাশের দোকানপাট বন্ধ ছিল।

ভোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর
রহমান। তিনি বলেন, “ভোরের দিকে যখন লোকজন কম ছিল সড়কে তখন একটি মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। আমরা এ বিষয়ে সিসিটিভি
ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি।” মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!