রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই
মাদক ব্যবসায়ী গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প মাদক ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ( ১২সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।








