নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ মহাগরর বিএনপির উদ্দ্যোগে ৭০ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ মহাগরর বিএনপির উদ্দ্যোগে ৭০ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ মহাগরর বিএনপির উদ্দ্যোগে ৭০ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ মহাগরর বিএনপির উদ্দ্যোগে
৭০ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ৭০টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে আর্থিক অনুদান দিয়েছেন।

শনিবার বিকেলে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান , মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু
আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম
রাজিব, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংঙ্কর কুমার দে, নারায়ণগঞ্জ আমলা পাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি
প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমারা সাহা, মহিলা দল নেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন
কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিপন সরকার শিখনসহ অনেকে।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসর খান বলেন, বিএনপি একটি বড় দল। এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবেনা।
অর্ন্তবতী সরকারের প্রশাসন সঠিক মতো কাজ না করার কারনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। তবে বিএনপি যদি আগামী
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তবে কোন দুর্ঘটনা বা অনাকাঙ্খিত ঘটনা ঘটবেনা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাদের দায়িত্ব দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের পাশে দাড়াতে। আমার নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে
আছি। প্রতিটি মন্ডবে নাশকতা প্রতিরোধে এবং নিরাপত্তা পর্যবেক্ষনের জন্য ১০ জন করে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে।

তিনি বলেন, যে অশুভ শক্তি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা দেশী বিদেশীশক্তি কোন ষড়যন্ত্র করে তা বন্ধ করতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা
আপনাদের পাশে থাকবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!