নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.আইভীর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.আইভীর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.আইভীর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক

মেয়র ডা.আইভীর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর নতুন করে শোন এরেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানী অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে।

আইভীর আইনজিবী আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন না মঞ্জুর করেন। কিন্তু এর আগে আদালত এই মামলায় এজহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন। কিন্তু আইভীকে করলো না। এই যে বিচার ব্যবস্থার উপর অবৈধ প্রভাব আছে। এটাই আমাদের কাছে মনে হচ্ছে। একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলো। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেফতার দেখানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!