নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান

মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তিনি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, এসপি হারুনের সাথে আমার ছবি দিয়ে যে প্রপাকান্ডা ছড়ানো হয়েছে সেটা ছিলো একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনের। “হাজিগঞ্জ এলাকায় আমার একটি জায়গা ছিল, যা বহু বছর পুলিশ ব্যবহার করে আসছে। আমি তখনকার জেলা পুলিশের এসপির সঙ্গে আলোচনা করে সম্মত হই যে পুলিশ সেই জায়গা ব্যবহার করবে, তবে কিছুটা স্থান পরিবর্তন করে। কিন্তু পরবর্তীতে দায়িত্বে আসা এসপি হারুণ সাহেবকে কেউ ভুলভাবে তথ্য দেয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এমনকি আমাকে অযথা তার অফিসে ডেকে অপেক্ষা করিয়ে অপমানিত করা হয়।”

মাসুদুজ্জামান জানান, ভুল বোঝাবুঝি নিরসনের পর তিনি নিজ উদ্যোগে জায়গায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দেন, যা এখনো পুলিশ ব্যবহার করছে। “পরে সেই ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে আমাকে নিজেই নিমন্ত্রণ করা হয়,” বলেন তিনি।

এসময় তিনি সিটিজেন ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়ে আরও বলেন, “আমি ব্যবসায়িক কারণে ব্যাংকের পরিচালক হয়েছি। কোনো রাজনৈতিক সুবিধা বা সম্পৃক্ততার কারণে নয়। আমাকে কখনও কোনো রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি। অথচ এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”

মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পরিবর্তন না হলে আমারই সবচেয়ে বড় ক্ষতি হতো। আমার ২০ থেকে ২৫ হাজার কর্মচারীর প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল কিছু তৎকালীন রাজনীতিক। সে বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক আমাকে প্রমাণও দিয়েছিলেন, যেখানে কিছু ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নামও ছিল।”

তিনি আরও যোগ করেন, “আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, কোনো ধান্দা নেই। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!