নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান-কালামের পর সাখাওয়াত-বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান-কালামের পর সাখাওয়াত-বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান-কালামের পর সাখাওয়াত-বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান-কালামের পর

সাখাওয়াত-বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।

শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক এমপি আবুল কালাম।

সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে গত ৩ নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে। তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে গত ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পরে নেতা-কর্মীদের চাপে নির্বাচনে ফিরে আসেন মাসুদুজ্জামান। এরপর গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট  সাখাওয়াত হোসেন খান। তখন তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতির জন্য বলা হয়েছে তাকে।

অন্যদিকে বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা। তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালামকে। যেখনে তিনি দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে মনোনীত।

মাসুদুজ্জামানের অনুসারীদের দাবি, আনুষ্ঠানিকভাবে দল মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেছে। তারপর দুই নেতা দাবি করলেও তাদের বিষয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সে বিবেচনায় এখনো আসনটিতে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!