নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কাজ করেছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কাজ করেছেন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কাজ করেছেন।Nafiz Ashraf.Tnntv24

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার

মানুষের জন্য অনেক কাজ করেছেন:মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “দেশের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। তিনি এলাকার মানুষের সমস্যাগুলো শুনেছেন, তাদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।”

শনিবার (৩ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আমি নেত্রীকে প্রস্তাব দিয়েছি, যাতে এশিয়ার বৃহত্তম জুটমিল আদমজী জুটমিল বন্ধ করে নতুন শিল্প কারখানা স্থাপন করা হয়। নেত্রী সেই আহ্বান গ্রহণ করেছেন। আজ এখানে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং বাংলাদেশী শ্রমিকরা এখানে চাকরি পাচ্ছেন। বিশেষ করে নারী ও মেয়ে শ্রমিকদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা যারা সিদ্ধিরগঞ্জবাসী, আমাদের এই এলাকার প্রতি অনেক আবেগ রয়েছে। আমি এই মাটির সন্তান হিসেবে সবসময় এই এলাকার মানুষের পরিচয় বহন করেছি। নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেমন দোয়া করি, তেমনই আমাদের উচিত যে এই এলাকার মানুষও তাকে স্মরণ করে দোয়া করবেন।”

গিয়াস উদ্দিন জেলা বিএনপির তৎকালীন সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, “তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি কৃতজ্ঞতাবোধ থেকে তার জন্য দোয়া করি।”

শোকসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তফা কামাল, জি এম সাদরিল, সেলিম মাহমুদ, অ্যাড. মাসুদজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশরাফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মোস্তফা, ১০নং ওয়ার্ড সভাপতি আনিস সিকদার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৭নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!