নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সমর্থকদের বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সমর্থকদের বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সমর্থকদের বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপি নেতা

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সমর্থকদের বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) রাতে মিছিলটি ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ড হয়ে থানা গেইটের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। মিছিলে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ও সন্ত্রাস-নাশকতার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। তারা জনগণকে নিরাপত্তা রক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!