নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়:মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Nafiz Ashraf.Tnntv24

বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়:মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়:মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Nafiz Ashraf.Tnntv24

বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়”

— মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কাঞ্চন কালাদী বালুর মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। আজ আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষ নিজের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এই লক্ষ্যেই আমাদের সংগ্রাম।”

তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি বা অরাজকতাকে প্রশ্রয় দিই না। অতীতে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দলে ঢুকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

পথসভা শেষে তার নেতৃত্বে কাঞ্চন কালাদী বালুর মাঠ থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!