নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিএনপির প্রার্থী হবেন মাঠের কর্মী, মধুখেকোদের জায়গা হবে না-অ্যাড.সাখাওয়াত। Nafiz Ashraf.Tnntv24

বিএনপির প্রার্থী হবেন মাঠের কর্মী, মধুখেকোদের জায়গা হবে না-অ্যাড.সাখাওয়াত। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপির প্রার্থী হবেন মাঠের কর্মী, মধুখেকোদের জায়গা হবে না-অ্যাড.সাখাওয়াত। Nafiz Ashraf.Tnntv24

বিএনপির প্রার্থী হবেন মাঠের কর্মী,

মধুখেকোদের জায়গা হবে না-অ্যাড.সাখাওয়াত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হবে মাঠের কর্মী, মধুখোর শিল্পপতিরা নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যারা মাঠে ছিলেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন, শহীদ হয়েছেন তাঁদেরই মূল্যায়ন হবে। টাকা ছিটিয়ে নমিনেশন নেয়ার দিন শেষ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বন্দর থানার আওতাধীন ২৫নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষণখোলা স্ট্যান্ড সংলগ্ন নূর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সাখাওয়াত বলেন, বিএনপিতে এখন কিছু শিল্পপতি আসতে চাইছেন, যারা ভবিষ্যতে সালমান এফ রহমানের মতো হাজার হাজার কোটি টাকা লুট করতে চান। হাওয়া এখন বিএনপির পক্ষে। তাই তারা নমিনেশন কিনে এমপি হয়ে বড়লোক হতে চান। আর বদনাম হবে বিএনপির।

তিনি আরও বলেন, আমাদের নেতা হবে আমাদের মধ্য থেকেই। যার দরজায় গেলে ঠেলা খেতে হবে না। যারা এখনই গেট-গার্ড দিয়ে ঘেরা, তারা যদি এমপি হয়, তখন তো ১০টা গেট পার না হলে দেখা মিলবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাখাওয়াত বলেন, তিনি বলেছেন, বিএনপি এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না। জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। আর বিএনপির সদস্য হতে পারবে ছাত্র, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী। কিন্তু কোনো আওয়ামী লীগার, সেলিম ওসমান বা আইভীর প্রেতাত্মা, সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীকে সদস্যপদ দেওয়া যাবে না।

জুলাই বিপ্লবে বিএনপির অবদানের প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনে বিএনপির ৪২২ জন শহীদ হয়েছেন, নারায়ণগঞ্জে ৫৫টি মামলা হয়েছে। অথচ অন্যরা বলে তারাই নাকি বিপ্লব ঘটিয়েছে! এই কৃতিত্ব আমরা একা নিতে চাই না, তবে সত্যিটা মানুষ জানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!