নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত বলেছেন,খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। Nafiz Ashraf.Tnntv24

মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত বলেছেন,খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত বলেছেন,খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। Nafiz Ashraf.Tnntv24

মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত বলেছেন,

খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রপথিক ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনন্য। বিএনপিকে সারা দেশে একটি সুন্দর ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এক-এগারোর সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। সেদিন ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে একটি প্রেসক্রিপশন দিয়ে বলেছিল—দেশ আপনারা চালাবেন, কিন্তু প্রেসক্রিপশন আসবে দেশের বাইরে থেকে। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, ‘আমি আমার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।’ এ কারণেই তাঁকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়নি। এরপর গত ১৬ বছর আমরা আওয়ামী লীগের দুঃশাসনে জর্জরিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!