নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মামুন মাহমুদের কঠোর হুশিয়ারী:দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না:Tnntv24

মামুন মাহমুদের কঠোর হুশিয়ারী:দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মামুন মাহমুদের কঠোর হুশিয়ারী:দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না:Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না। এমন কঠোর হুশিয়ারী দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি কয়েক ভাগে ভাগ হয়ে যাওয়ায় দলের মনোনীত প্রার্থী পরাজিত হয়েছে। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ছোট বড় কেউ ছাড় পায় নাই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে ভুল পথে গিয়ে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন। তারা ছোট অপরাধী আর যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে তারা শতভাগ অপরাধী। তাদেরকে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। আর সামনে স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে যেন কেউ না যায়। দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে।

তিনি আরো বলেন, ক্ষমতা পেয়ে কেউ সুবিধা ভোগ করে অনেক বেশি মোটা হয়ে যাবেন, আর কেউ কিছুই পাবে না এটা তা হতে পারে না। কেউ খাবে, তো কেউ খাবে না, তা হবে না । আপনারা দেখেছেন অতীতে যারা বেশি খেয়ে পেট মোটা করেছে, তাদের পরিণতি কী হয়েছে তা আপনারা সবাই জানেন। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই বেশি খাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পরিনতিও তাদের মত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও চিকিৎসা সেবাসহ নানাবিধ জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছেন। আপনারা সেই সুবিধাগুলো অবশ্যই পাবেন। এখানে যারা আছেন সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কেউ বঞ্চিত হবে না।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!