নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মুহাম্মদ গিয়াসউদ্দিন আবেগতাড়িত কন্ঠে বললেন”আমাকে ফেলে তো কেউ যাবেন না”।Nafiz Ashraf.Tnntv24

মুহাম্মদ গিয়াসউদ্দিন আবেগতাড়িত কন্ঠে বললেন”আমাকে ফেলে তো কেউ যাবেন না”।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মুহাম্মদ গিয়াসউদ্দিন আবেগতাড়িত কন্ঠে বললেন”আমাকে ফেলে তো কেউ যাবেন না”।Nafiz Ashraf.Tnntv24

মুহাম্মদ গিয়াসউদ্দিন আবেগতাড়িত কন্ঠে বললেন

“আমাকে ফেলে তো কেউ যাবেন না”

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে সমর্থকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফতুল্লার হিরাঝিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাকে ফেলে তো কেউ যাবেন না। সামনে আপনারা অনেক হুমকি ও প্রতিকূল অবস্থার মুখে পড়বেন। আজ আপনারা যে সমর্থন দিয়েছেন, মনোনয়নপত্র উপহার দিয়েছেন—সে দায় আমি আজীবন বহন করব।”

তিনি বলেন, “মহান আল্লাহ আমাদের সাক্ষী থাকুন। আমরা যেন জনগণের প্রত্যাশা পূরণে, দেশের উন্নয়ন ও কল্যাণে আমাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে পারি—সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন।”

নির্বাচনী কৌশল প্রসঙ্গে তিনি বলেন, “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সালাম জানাবেন এবং বিনয়ের সঙ্গে ভোট চাইবেন। অহংকার, গৌরব কিংবা দাম্ভিকতা যেন আমাদের গ্রাস করতে না পারে।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “আমাদের বিজয়ের একমাত্র উপাদান হবে মানুষের সঙ্গে বিনয়ের আচরণ। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আমরা কোনো কটু কথা বলব না। আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করেই আমরা বিজয়ের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “যারা আমার সঙ্গে কাজ করছেন ও করবেন—আমি এই কৃতজ্ঞতার বন্ধন থেকে কোনোদিন সরে যাব না। জনগণের সঙ্গে কোনো প্রতারণা করব না। অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দাকার শিপন, কবির প্রধান, লোকমান হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!