নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জন জন ডাকাতি মামলায় কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জন জন ডাকাতি মামলায় কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
যুবদল নেতা মোফাজ্জলসহ ১০ জন জন ডাকাতি মামলায় কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

যুবদল নেতা মোফাজ্জলসহ ১০

জন ডাকাতি মামলায় কারাদন্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার  সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় এক যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুুল হক এ রায় দেন।  আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯), মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।
রায় ঘোষণার সময় যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এপিপি ওমর ফারুক।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে রায়ে দশজনকে সাত বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!