নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে  ঘিরে  বিএনপির বিক্ষোভ মিছিল :Tnntv24

রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে  ঘিরে  বিএনপির বিক্ষোভ মিছিল :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে  ঘিরে  বিএনপির বিক্ষোভ মিছিল :Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে  ঘিরে
 বিএনপির বিক্ষোভ মিছিল 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ  ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় নাশকতা, জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের নেতৃত্বে তারাবো, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে কালাদী, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ৩০০ ফিট সড়ক, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়ার নেতৃত্বে গোলাকান্দাইল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানার নেতৃত্বে মুড়াপাড়ায়, জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে দাউদপুরে পৃথক মিছিল বের করা হয়।
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!