নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে জিয়া পরিষদের দোয়া । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে জিয়া পরিষদের দোয়া । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে জিয়া পরিষদের দোয়া । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে খালেদা জিয়ার

জন্মদিনে জিয়া পরিষদের দোয়া

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও এলাকায় বাদ জুমা এ কর্মসূচি পালন করা হয়।
রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন গোলা কান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, থানা জিয়া পরিষদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাস্টার, মিনহাজুল ইসলাম, সাইদুর রহমান, গাফফার হোসেন, আলমগীর মাস্টার, মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া, এমদাদ হোসেন, আনোয়ার হোসেন ভূইয়া, শাহ আলম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারই ধারা অব্যাহত রাখতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করছেন জানিয়ে বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের হাত শক্তিশালী করতে জিয়া পরিষদ কাজ করে যাচ্ছে।
পরে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!