নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির  দাবীতে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির  দাবীতে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির  দাবীতে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর

পদ্ধতির  দাবীতে বিক্ষোভ সমাবেশ

Tnntv24,শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও  পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
 শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভুলতা বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোল চত্বর থেকে সাওঘাট ও সেখান থেকে ভুলতা গোলচত্তরে এসে শেষ হয়।

প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রোপরশনার রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে (PR)জাতীয় নির্বাচন অনুষ্ঠান আবশ্যক।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, আর কোনো স্বৈরশাসক কিংবা একনায়ক দেখতে চায় না। আমি ডামি কিংবা দিনের ভোট রাতে করার মতো নাটক দেখতে চায়না। এই সব অপশাসন ও দুঃশাসন বন্ধ করতে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান,এডভোকেট ইসরাফিল হোসাইন,মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, খাইরুল ইসলাম, আনিসুর রহমান প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!