নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন:Tnntv24
রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম  প্রহার করে টাকা লুট:Tnntv24
রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  ঝটিকা মিছিল:Tnntv24
আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্তি নয়, বর্তমান স্থানেই কার্যক্রম চান নারায়ণগঞ্জের আইনজীবীরা:Tnntv24
বন্দরের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যার প্রধান আসামীসহ ৭ জনের ১০ দিন এবং চার নারীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর:Tnntv24
ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ খাদ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন।Tnntv24
রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ:Tnntv24
সংবাদ সম্মেলন:ঋনের কিস্তি দিতে না পারলে ক্লাসিফাড না করাসহ ৯ দফা দাবি করেছেন বিকেএমইএর সভপতি মোহাম্মদ হাতেম। Tnntv24
আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24
রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে , ব্যবসা সফল:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  ঝটিকা মিছিল:Tnntv24

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  ঝটিকা মিছিল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  ঝটিকা মিছিল:Tnntv24
রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের 
ঝটিকা মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিনের নির্দেশনায়  সোমবার (২৪  আগষ্ট) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের গুতিয়াবো এলাকায় এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রউফ মালুম কাউসার ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।  ঝটিকা মিছিলটি উপজেলার পূর্বাচলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু জানান- প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই,  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি মিলবে বলে জানান। তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবীতে আজকে রূপগঞ্জ উপজেলা যুবলীগ রাজপথে মিছিলি করেছে, আগামীতেও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন রাজপথে গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগনের দাবী আদায়ে সোচ্চার থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!