নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি
 বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া,স্টাফ রির্পোটার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ)আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ‘সেভ শীতলক্ষ্যা’ নামে  শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
  ২৮ নভেম্বর শুক্রবার  সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা ব্যানারে শোভাযাত্রা  শুরু হয়ে ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাটাবো বাজারে গিয়ে শেষ হয়।
   শোভযাত্রার আগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান । নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন,জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন,রূপগঞ্জ উত্তর আমীর আবদুল মজিদ, পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ জামায়াত নেতা আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভুঁইয়া প্রমুখ।
   সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা হচ্ছে রাজধানীর প্রাণ। শীতলক্ষ্যাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিল্প কারখানার প্রসার ঘটেছিল। এই শীতলক্ষায় স্বচ্ছ পানি ও নাব্যতা ছিল। শীতলক্ষ্যাকে ধ্বংস করা হয়েছে অসৎ দুর্নীতিবাজ, চাঁদাবাজ  আর সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে। আসুন আগামীতে শুধু শীতলক্ষ্যা নয় গোটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করি।  সৎ নেতৃত্বের সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
    নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। কিন্তু নদীটি আজ দখল-দূষণ, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি,নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী বাস্তবায়ন করা হবে । নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ করা হবে । আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন ক্ষেত্র তৈরি করা হবে । পরিবেশ বান্ধব নদী পরিবহন ব্যবস্থা ও নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!