নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের

প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল ২০আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি নিয়ে তারা রূপসী-কাঞ্চন বাইপাস সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা প্রদক্ষিণ করে। উপজেলার মঠেরঘাট এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শিপলু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ইলিয়াছ ভুঁইয়া, ইয়ার হোসেন, আলী হোাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া, নাঈম মিয়া ও রায়হান মিয়া প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। হাসপাতালের চারপাশের মশা নিধন করার জন্য ফগার মেশিনে ঔষধ স্প্রে করে ও রক্ত দানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!