নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

শুক্রবার জুমার পর  মাসুদুজ্জামানের গণসংযোগ: Nafiz Ashraf.Tnntv24

শুক্রবার জুমার পর  মাসুদুজ্জামানের গণসংযোগ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শুক্রবার জুমার পর  মাসুদুজ্জামানের গণসংযোগ: Nafiz Ashraf.Tnntv24

শুক্রবার জুমার পর 

মাসুদুজ্জামানের গণসংযোগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ শুক্রবার (২৪ অক্টোবর) চাষাড়ার বাগে জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।

মসজিদ প্রাঙ্গণে উপস্থিত এলাকাবাসী ও মুরুব্বিদের সাথে কুশল বিনিময়কালে মাসুদুজ্জামান মাসুদ কেবল রাজনৈতিক বার্তা দেননি, মসজিদের উন্নয়নে সহযোগিতার হাতও বাড়িয়ে দেন। তিনি তাৎক্ষণিকভাবে ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকায় ৩১ দফার গণসংযোগকালে নেতৃবৃন্দের সাথে সংস্কার বিষয়ক আলোচনা করেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়— এটি জনগণের মুক্তির প্রতিশ্রুতি। এটি হচ্ছে জাতীয় মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুসংগঠিত রূপরেখা, যা দেশের জনগণের অধিকারের প্রতিফলন ঘটাবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, ফারুক হোসেন ও ফারুখ আহমেদ রিপন, এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীরা ঘোষণা করেন, আগামী দিনে এই প্রচার কার্যক্রম আরও বিস্তৃতভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় চালিয়ে যাওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!