নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় বিএনপি থেকে সরিয়ে দেয়া সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় বিএনপি থেকে সরিয়ে দেয়া সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় বিএনপি থেকে সরিয়ে দেয়া সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় বিএনপি থেকে সরিয়ে দেয়া

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দল থেকে সরালেও মন থেকে সরাতে পারেনি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন তিনি। পরে বিকেল তিনটায় অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন গিয়াসউদ্দিন। জানাজা শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জানাজা শেষে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মুহাম্মদ গিয়াসউদ্দিন লেখেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম জিয়ার হাত ধরেই বিএনপির রাজনীতিতে প্রবেশ করি। আজ সেই আপোষহীন নেত্রী আল্লাহর জিম্মায়। আল্লাহ নেত্রীর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন-আমিন।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!