নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া। Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া। Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি

চেয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য রোববার (১৪ ডিসেম্বর) ফতুল্লার পঞ্চবটী এলাকায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান, খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, বিএনপির গণঅভ্যুত্থান-২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি)-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার আলম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!