নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

সোনারগাঁওবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওবাসীর জন্য কাজ করার

প্রতিশ্রুতি দিলেন গিয়াসউদ্দিন

Tnntv24.সোনারাগাঁও প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

সোনারগাঁওবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন । তিনি বলেন, আমরা যারা সৌভাগ্যবান মানুষ, লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে পেরেছি, তাদের সাথে নিয়ে সোনারগাঁবাসীর কল্যাণে কাজ করব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁ উপজেলা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও “কেমন চাই সোনারগাঁ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ গিয়অসউদ্দিন আরও বলেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান। মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই মূল্যবান মানুষগুলোর কল্যাণে আমরা কাজ করব। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে এগিয়ে আসতে হবে। এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। দলাদলি নয়, বরং নৈতিক চরিত্র গঠনে আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, আমাদের ঐক্য, মতামতের সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং বাস্তবায়নে সবার প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের আলোচনায় আমি প্রত্যেকের মধ্যে স্বপ্ন দেখেছি। স্বপ্নের দুটি ধরণ রয়েছে- একটি ঘুমিয়ে দেখা যায়, আরেকটি জেগে স্বপ্ন দেখা। আমরা জেগে যে স্বপ্ন দেখি, সেটিকে বাস্তবায়নের জন্য এখন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াসউদ্দিন, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুর আলমসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!