নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে পুলিশের প্রশংসা করলেন এমপি পুত্র সজিব। Tnntv24

সোনারগাঁওয়ে ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে পুলিশের প্রশংসা করলেন এমপি পুত্র সজিব। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে পুলিশের প্রশংসা করলেন এমপি পুত্র সজিব। Tnntv24

সোনারগাঁওয়ে ডাকাতি ছিনতাই মাদক নির্মূলে

পুলিশের প্রশংসা করলেন এমপি পুত্র সজিব

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে সোনার বাংলাকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংসদ ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যার সুফল সোনারগাঁবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এমপি পুত্র খাইরুল ইসলাম সজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “সোনারগাঁ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারে।”

ওসি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব। সোনারগাঁকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংবাদিক মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, ইমরান হোসেন, সজিব হোসেন, মশিউর রহমান, ডালিম হোসাইন, হুমায়ুন কবির, রাসেল হোসাইন, কামরুজ্জামান রানা, মনির হোসেন, শাহজালাল হোসেন, পনির ভূইয়া, সামির হোসেন, মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, তোরভ হোসেন, মীমরাজ হোসেন, পলাশ মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় মসজিদের ইমামগণ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!