নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান।Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান।Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে

বিএনপির আর্থিক অনুদান

Tnntv24.প্রতিনিধি (সোনারগাঁও ) ,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপন উপলক্ষে  বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।  সোনারগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৩৫টি পূজা মন্ডপে এসব অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষে মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।  বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়।

আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অনুদানের অর্থ তুলে দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!