নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং এই এলাকার মানুষ দলকে অত্যন্ত ভালোবাসে । Nafiz Ashraf.Tnntv24.

সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং এই এলাকার মানুষ দলকে অত্যন্ত ভালোবাসে । Nafiz Ashraf.Tnntv24.

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং এই এলাকার মানুষ দলকে অত্যন্ত ভালোবাসে । Nafiz Ashraf.Tnntv24.

সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং

এই এলাকার মানুষ দলকে অত্যন্ত ভালোবাসে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) নির্বাচনী এলাকা নির্ধারণের আগে থেকেই এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক কাজ পরিচালনা করে আসছি।মুহাম্মদ গিয়াসউদ্দিনের দাবি, সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং এই এলাকার মানুষ দলকে অত্যন্ত ভালোবাসে, সমর্থন করে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শীতলক্ষ্যার পশ্চিম পাড়ের মানুষদের উদ্দেশ্যে এক নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

গিয়াস উদ্দিন বলেন, কোন নেতা যদি বলেন শীতলক্ষ্যার পশ্চিম পাড়ের মানুষ সন্ত্রাসী, তাহলে তিনি নিজেকে ছোট করেছেন। আমাদের এলাকার মানুষ স্বাধীনভাবে এই মন্তব্যের জবাব দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ভোটার সংখ্যা নিয়ে হওয়া মন্তব্যও নেতাকে ছোট করেছে। গিয়াস উদ্দিন সোনারগাঁয়ের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, যারা কাজ করছেন, করতে থাকুন। দল থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আমি নিজে মাঠে নামব।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি জি.এম. সাদরিল, মোস্তফা কামাল, রওশন আলী, সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, যুবদল নেতা মাহাবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!