নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন,বললেন মোহাম্মদ আলী।Nafiz Ashraf.Tnntv24

১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন,বললেন মোহাম্মদ আলী।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন,বললেন মোহাম্মদ আলী।Nafiz Ashraf.Tnntv24

১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে

ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন।”

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ফাজেলপুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “আজ সারাদেশে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।”

তিনি আরও বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। তারপরও এই দেশে খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। আমি তাঁর কাছেই ছিলাম এবং তখন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। তিনি আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর মতো ভালো মানুষ ও দেশনেত্রী আমাদের পাশে আর কেউ হবে বলে আমি মনে করি না। আপনারা দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। খালেদা জিয়া ফিরলে দেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!