নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী
কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮জানুয়ারি রোববার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তারা কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি  ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান উপদেষ্টা, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, পরিচালক এম এ কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, পূর্বাচল প্রি-ক্যাডেটের সভাপিত আব্দুল্লাহ আল মামুন, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রসূল, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, মোঃ সৈকত হোসেন, লিখন মিয়া, বাঘবের আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা, সুস্মিতা রাণী প্রমুখ।
পরে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিদ্যালয় দুইটির শিক্ষার্থীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!