নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক

৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা

Tnntv24.ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্লাসে পাঠ বুঝতে না পারা অভিযোগে শিক্ষক পরিবর্তনের আবেদন করায় সপ্তম শ্রেণির প্রায় ৪০ শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় অভিভাবকরা  মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কথা বলতে যায়। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যম কর্মীরা স্কুলে গেলে কিছু শিক্ষকদের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় বেশ কয়কজন সাংবাদিক। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ,  পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী  ঘটনাস্থলে আসেন। বিকালে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষনিক বহিস্কার করেন ও ৩ শিক্ষকে সাময়িক বরখাস্ত করেন শিক্ষা অফিসার।

আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান,
গত ৫ আগস্টের পর রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর প্রভাব খাটিয়ে তার ভাগনে তানভীর আহমেদ মুন্নাকে অফিস সহকারী হিসেবে অবৈধভাবে বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মুন্না সাম্প্রতিক সময়ে সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন। শিক্ষার্থীরা তার পাঠ স্পষ্টভাবে বুঝতে না পেরে প্রধান শিক্ষকের কাছে তাকে পরিবর্তনের আবেদন করেন।এতে ক্ষিপ্ত হয়ে তানভির আহমেদ মুন্না ক্লাসে উপস্থিত প্রায় ৪০ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। ওই মারধোরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাসরিম, কেয়া, মীম ও তাবাসসুমসহ কয়েকজন। শিক্ষার্থীরা শিক্ষকের এমন আচরনের জন্য হতাশা প্রকাশ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অনুশোচনা করে। শিক্ষার্থীদের উপর কেন শিক্ষক উত্তেজিত হয়েছেন, বুঝতে পারছেন না।

মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের মারধোর সংবাদ পেয়েছি। এমনকি সাংবাদিকদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনা সত্যতা পেয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সোমবার  ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তানভীর হোসেন মুন্না পলাতক রয়েছেন।মঙ্গলবার বিকালে অভিযুক্ত শিক্ষক তানভীরকে স্থায়ী বহিস্কার ও ৩ জন শিক্ষক শিক্ষার্থীদের উশকানী দিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের সাময়িকভাবে বরখাস্ত করেন উপজেলা শিক্ষা অফিসার। অভিযুক্ত ছাত্রদের
বিষয়টি  তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!