নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24

টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24

প্রেস রিলিজ:

টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

গতকাল বিকেলে ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’র উদ্যোগে টাংগুয়ার হাওরে নৌকায় কবি শাহেদ কায়েস-এর নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’র পাঠ- উন্মোচন করা হয়েছে।

পাঠ-উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি অনিন্দ্য জসীম। বইটির কবিতার ওপর আলোচনা করেন কবি শতাব্দী কাদের এবং কবি অতনু তিয়াস। এছাড়াও ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমান ও মেঘযাত্রী’র অন্যান্য হাওর প্রেমীরা।

কবি অতনু তিয়াস এই কবিতাগ্রন্থটি নিয়ে বলেন— এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, এক জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অন্যের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় আর মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব। কবি শাহেদ কায়েস এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য ‘মেঘযাত্রী’কে ধন্যবাদ জানান।

‘জল হাওর একতারা’র প্রচ্ছদশিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!