নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে নাফিজ-রফিক পূণনির্বাচিত।Tnntv24

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে নাফিজ-রফিক পূণনির্বাচিত।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে নাফিজ-রফিক পূণনির্বাচিত।Tnntv24

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে

নাফিজ-রফিক পূণনির্বাচিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক পুনর্নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন নগরী কক্সবাজারে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গ্রেস কক্স হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গত ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আয়োজিত ফ্যামিলি ট্যুরসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সদস্যরা তাদের মতামত তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ জেলার টিভি সাংবাদিকদের জন্য এই সংগঠনটি একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। প্রতিবছর পরিবারসহ ‘ফ্যামিলি ডে’ ও ‘ফ্যামিলি ট্যুর’ আয়োজন করায় সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানান তারা।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টিভির আমির হোসাইন স্মিথ, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহনা টিভির সাত্তার সোহেল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ টিভির শরীফ উদ্দিন সবুজ, আর টিভির আনোয়ার হাসান, আনন্দ টিভির সৈয়দ সিফাত আল লিংকন এবং এটিএন নিউজের হাসান মজুমদার বাবলু।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!