নারায়ণগঞ্জ শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষ
প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24
রূপগঞ্জে নারী  শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ:ঠননটস২৪
বালু নদীর কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক  বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী:Tnntv24   
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের  দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন:Tnntv24
এক সময়ের দুর্দন্ড দাপটশালী  পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ-স্বরাষ্ট্রমন্ত্রী।Tnntv24
ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24
স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24
নেদারল্যান্ড টিমকে ভালোবেসে নিজের রুমে বিভিন্ন জার্সি ও রং করাসহ মনের মত সাজিয়ে ভাইরাল নারায়ণগঞ্জের এক ফুটবল প্রেমিক।Tnntv24
Next
Prev

প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24

প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24
প্রেস বিজ্ঞপ্তি
———————-
ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন
—  আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ বলেছেন, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে  বিএসএফের পুশইন চেষ্টার শিকার হয়ে ছয় মাস বয়সি এক শিশুসহ নয়জন টানা প্রায় ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছে।পরিবা টির সঙ্গে রয়েছে আরও একটি ছোট শিশু।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে জাতিগত বাঙালি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের  চরম লঙ্ঘন।
জাপমাসের চেয়ারম্যান  আতিক আজিজ আরো  বলেন, রৌমারী সীমান্তের ১০৬০ নম্বর পিলারের কাছে নির্জন স্থানে আটকে থাকা এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের কোনো ব্যবস্থা। তীব্র রোদ ও বৃষ্টিতে খোলা আকাশের নিচে অনিশ্চিত দিন  কাটছে তারা। মাথার ওপর সামান্য একটি প্লাস্টিকই এখন তাদের একমাত্র আশ্রয়। এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুশইন করার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না। আবার ফেরতও নিতে চাচ্ছে না। এ ব্যাপারে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হলেও মেলেনি কোন সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, গত রবিবার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পাল্টাপাল্টি অবস্থানের কারণে বহু পরিবার সীমান্তের ‘জিরো লাইনে’ মানবেতর পরিস্থিতিতে আটকা পড়েছে। চলতি মাসের ১ জুন থেকে বাংলাদেশে দুই শতাধিক মানুষকে ঠেলে দেওয়ার অন্তত ২১টি চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব মানুষের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পশ্চিমবঙ্গে মার্চের পর তালিকা সংশোধনের মাধ্যমে ৯০ লাখেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়।
এরপর অনেকের বিরুদ্ধে আটক ও বহিষ্কারের আশঙ্কা তৈরি হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে নাগরিকত্ব যাচাই এবং নাগরিক প্রত্যাবাসনের জন্য প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আটকা পড়ে মানবিক সংকটে পড়ছেন। যা মানবাধিকার এর চরম লঙ্ঘন।
আতিক আজিজ বলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে নির্মমভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে কিংবা সীমান্তে ফেলে রাখছে, যা তাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে এসব অবৈধ বহিষ্কার বন্ধ করতে হবে এবং নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, কোনো মানুষ, তার নাগরিকত্ব যাই হোক না কেন, দুই দেশের সশস্ত্র সীমান্তরক্ষীদের মাঝখানে খোলা মাঠে রাত কাটাতে বাধ্য হতে পারে না। ভারতকে এ নির্মম বহিষ্কার বন্ধ করতে হবে। সীমান্ত ব্যবস্থাপনার নামে মানবিক মর্যাদা , মানবাধিকার যেন আর কখনো ক্ষুন্ন না হয় তা ভারতকে নিশ্চিত করার আহবান জানান জাপমাসের চেয়ারম্যান আতিক আজিজ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!