নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিনামূল্যে  চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক  দরিদ্র মানুষ:Nafiz Ashraf.Tnntv24

বিনামূল্যে  চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক  দরিদ্র মানুষ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিনামূল্যে  চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক  দরিদ্র মানুষ:Nafiz Ashraf.Tnntv24

বিনামূল্যে  চিকিৎসা সেবা পেল

৮ শতাধিক দরিদ্র মানুষ

Tnntv24. শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার,রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
 বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
 দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ,মেডিসিন, গাইনি, শিশু ও কিশোররক বিশেষজ্ঞ ডাক্তার সেবাসহ ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
 ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা: আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমানচিকিৎসা সেবা প্রদান করেন।
ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল-আমীন বলেন,  আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করছি। ইতিপুর্বে উপজেলার বেশ কিছু এলাকায় আমরা চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। এতে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।
তিনি বলেন,এ পর্যায়ে আমরা সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রধানম করছি। সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে প্রায় আট শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি। পর্যায়ক্রমে আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে।
 এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক সহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!