নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে

মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। ৩১ অক্টোবর বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকার সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রথমে হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়, চাঁদের টেক, আতলাশপুর, হাটাব বাজার সহ আশপাশের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে।
 পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী। একজন মাদকাসক্ত পরিবারের জন্য হুমকি, সমাজের জন্য হুমকী। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদক বিরোধী নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলের প্রচেষ্টায় যে কোন মূল্যে হাটাব চাঁদের টেক ও তার আশপাশ থেকে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের উৎখাত করা হবে।
এতে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক ওমর ফারুক, সদস্য রাজু জুয়েল, বদরুজ্জামান বদরুল, মাহবুবুর রহমান (শাকিল), ওবায়দুল হক জুয়েল,
জাকারিয়া রোমান, সিয়াম মোল্লা, ফরিদুল ইসলাম, রাছেল মিয়া, ইব্রাহিম মিয়া, নাদিম সিকদার, রুহুল মিয়া, মিনহাজুল হক মুমিত, রবিউল ইসলাম, ওয়াহিদুর রহমান শাহেদ, শাহ আলম মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!