নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর  করে অটোরিকশা ছিনতাই:Tnntv24
চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০:Tnntv24
নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার। Tnntv24
রূপগঞ্জে ডাকাতি করা ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য আটক:Tnntv24
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেক অনুষ্ঠিত।Tnntv24
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সৌজন্য সাখ্যাত করেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিব।Tnntv24
স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য   রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই শতাধিক  কর্মকর্তা -কর্মচারীর বেতন বন্ধ:Tnntv24
রূপগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ  ১ জন গ্রেপ্তার।Tnntv24
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ । Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:Tnntv24

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:Tnntv24
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক
আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২জুলাই) ও গত ১১জুলাই শনিবার দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দুই দিনব্যাপী আনন্দভ্রমণ উপলক্ষে সাংবাদিকরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের বাগান, মনিপুরী-খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী, বধ্যভূমি ৭১ ও স্বাগতম চায়ের কন্যা সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে  শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পীদের ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সমন্বয়ে কালিঘাট চা বাগান এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভুইঁয়া, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খান, সাংবাদিক আলী হোসেন টিটু, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, হাফিজুল বারী, শরীফ ভুঁইয়া, এন বি আকাশ, এনামুল হক, সোহেল কবির, আবু কাউছার মিঠু, হাফেজ মোমেন, আবুল হাসনাত বাপ্পী, মনির হোসেন, মিজানুর রহমান, টিআই আরিফ, এসএম রনি, গোলাম মোস্তফা সাগরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলের শিল্পী বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন, সায়মন সংগীত পরিবেশন করেন।
পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীতানুষ্ঠান। আনন্দভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণিল আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকরা আনন্দ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!