নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট : Nafiz Ashraf.Tnntv24

ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার  এলাকাজুড়ে তীব্র যানজট : Nafiz Ashraf.Tnntv24

ঢাকা- সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার 

এলাকাজুড়ে তীব্র যানজট 

  Tnntv24.স্টাফ রিপোর্টার (রূপগঞ্জ),নারায়ণগঞ্জ:
 ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে  যাত্রী ও পরিবহন চালকরা।
 মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে মহাসড়কের তারাবো পৌরসভার  বরাবো থেকে বরপা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চারটার পর থেকে যানজটের পরিধি বেড়ে মহাসড়কের কাঁচপুর থেকে কর্ণগোপ এলাকা পর্যন্ত ৮ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ পরিবহন শ্রমিকরা।
যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে সড়কের উভয় পাশের কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়া, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ বড় গর্তে গাড়ি আটকে যাওয়াসহ বিভিন্ন কারণে দুপুর থেকে থেমে থেমে যানজট দেখা দেয়। বিকেলে সড়কে যানবাহনের চাপ বাড়লে যানজট বিস্তৃত হয়ে বিকেল চারটার দিকে যানজট বেড়ে কাচপুর থেকে কর্ণগোপ পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণ, পরিবহন শ্রমিক ও পথচারীদের।
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের এ অংশে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরশনে দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে।
 নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী মোস্তাক হোসেন বলেন, তাঁরা চারটায় যাত্রামুড়া এলাকা থেকে জ্যামে আটকা পড়েন ১ ঘন্টা লেগেছে বরপা এলাকায় আসতে। তিনি বলেন, সামান্য এগিয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। সামনের পথটুকু পার হতে কত সময় লাগবে কে জানে।
 পিকআপ ভ্যান চালক শিহাব উদ্দিন বলেন, গাউছিয়া মাল আনলোড করে সোয়া চারটায়  রওনা করেছি। কর্ণগোপ ইউ এস বাংলা হসপিটালের সামনে থেকেই জ্যামে আটকে গেছি। এক ঘন্টার বেশি লেগেছে রূপসি আসতে। কখন ঢাকায় পৌঁছবো বলতে পারছি না।
 আসিয়ান পরিবহনের যাত্রী মিল্টন হক বলেন, ভুলতা থেকে  চার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লেগেছে। অথচ এই রাস্তা ৫ মিনিটেই আসা যেত। এই সড়কের যানজট কবে শেষ হবে?
শিমরাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুজ্জামান  বলেন, খানাখন্দে রাস্তার বেহাল অবস্থা। আবার আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙে চালকরা বিপরীত দিকে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের জনবলেরও ঘাটতি রয়েছে। তাই যানজট নিয়েসনে একটু হিমশিম খেতে হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!