নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র

মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে

Tnntv24.ফতুল্লা প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোনের দাবিতে বাবাকে কুপিয়ে হত্যা চেষ্টা। অভিযোগ উঠেছে গুণধর পুত্র সালমানের (২০) বটির আঘাতে গুরুতর জখম অবস্থায় বাবা কামাল মিয়া এখন রাজধানীরধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সালমানকে বুধবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিল গলি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে সবজি বিক্রেতা। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে। এ সময় হামলায় ব্যবহৃত বটিও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে ছেলের হামলায় বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সালমান মাদকাসক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!