নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার : Nafiz Ashraf.Tnntv24

আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার : Nafiz Ashraf.Tnntv24

আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা

বাতিল : নির্বাচন কমিশনার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে আমরা কোন শোকজ করবো না, যেই কোন প্রার্থী আচরণবিধি লংঘন করবে, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যেনতেন ভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোন পোস্টার থাকবেনা তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করব।

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারে নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোঃ মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!