নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০:Tnntv24

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০:Tnntv24

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো

যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে পাভেল এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ উঠেছে আয়নাল হক নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় বালু ফেলায় বাঁধা দেওয়ায় হামলায় নয়ন মোল্লা (৫৮) নামে এক ব্যবসায়ী ও তার স্ত্রীসহ ১০ জন আহত হয়েছে।

গতকাল সোমবার  ( ১৩ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লা বলেন,যুবদল নেতা আয়নাল বেশ কিছুদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রোববার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে রাখে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রীসহ আত্মীয় স্বজনরা বাঁধা দেয়ার চেষ্টা করলে আমাদের উপর হামলা করে। হামলায় আমি আমার স্ত্রী পারভীন সুলতানা, মোমেন, সুমন,রোকন,হাসান, জাকারিয়াসহ ১০ জন আহত হয়। এ হামলার ঘটনায় সুস্পষ্ট বিচার চাই।

আহত স্ত্রী পারভীন সুলতানা বলেন, দীর্ঘদিন যাবত যুবদল নেতা আয়নাল আমার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে দোকানে সামনে বালু ফেলে রাখে। এতে বাঁধা দিলে আমার উপর হামলা করে। এ হামলার বিচার চাই।

অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক বলেন, আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এমএ সালাউদ্দিন মুঠোফোনে বলেন,এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পায়নি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!