নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

পুরুষ শাসিত সমাজ-নারী এগিয়ে যাচ্ছে: মেয়র হাসিনা গাজী

পুরুষ শাসিত সমাজ-নারী এগিয়ে যাচ্ছে: মেয়র হাসিনা গাজী

Facebook
WhatsApp
LinkedIn
পুরুষ শাসিত সমাজ-নারী এগিয়ে যাচ্ছে: মেয়র হাসিনা গাজী

রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, আমরা পুরুষ শাসিত সমাজের নারী। নারীর সম অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াই করে এগিয়ে যাচ্ছি । জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের নারী সমাজ এখন কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। তাঁর নেতৃত্বে এদেশের নারীরা আরো এগিয়ে যাবে।

শুক্রবার (৮ মার্চ) আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচির আলোচনা সভায় রূপগঞ্জের রূপসী এলাকায় মেয়র হাসিনা গাজী এসব কথা বলেন। এরপর তিনি বর্ণাঢ্য এক শোভাযাত্রায় অংশ নেন।

মেয়র হাসিনা গাজী আরো বলেন, দেশের অর্ধেক লোক নারী। নারীদের কর্ম সংস্থান আরো বৃদ্ধি করতে হবে। রাজনীতিতে নারীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, আমরা লড়াই করতে শিখেছি। আমরা কখনো পিছু হটব না। রূপগঞ্জে মহিলা লীগ ও যুব মহিলা লীগ এখন সুসংগঠিত।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য সীমা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন জনপ্রতিনিধি রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি নাজমীন সুলতানা।  উপজেলার বিভিন্ন শ্রেণির নারী নেতৃবৃন্দ ও কর্মীগণ এই আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!