নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি  উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান:Tnntv24
পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার, মাইক্রোবাস জব্দ:Tnntv24
রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম  মৃত্যুবার্ষিকী পালিত:Tnntv24
জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও”:Tnntv24
এফবিসিসিআইর প্রশাসক হিসেবে অরাজনৈতিক ব্যাক্তিকে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি সরকার।Tnntv24
এনসিপির মূখ্য সমন্বয়ক নছির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা বিএনপি নেতার।Tnntv24
রূপগঞ্জে  ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট  শিক্ষার্থীদের মানববন্ধন :Tnntv24
ইটিপি চালু রাখার দাবি: রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ, পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ:Tnntv24
রূপগঞ্জে মাদক বিরোধী  অভিযানে  উপজেলা প্রশাসনের  কঠোর অবস্থান অব্যাহত:Tnntv24
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
Next
Prev

পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার, মাইক্রোবাস জব্দ:Tnntv24

পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার, মাইক্রোবাস জব্দ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার, মাইক্রোবাস জব্দ:Tnntv24
পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত
মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার(৪আগষ্ট) ভোরে  ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।
পুলিশ জানায় মঙ্গলবার (৪আগষ্ট) ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়। এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!