নারায়ণগঞ্জ বুধবার | ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন:আহবায়ক-যুবাইর,সদস্য সচিব-জোবায়ের। Tnntv24
প্রধানমন্ত্রীর ঈদ বিশেষ অনুদান পেলো নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতাকর্মীরা। Tnntv24
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর: Tnntv24
রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে  নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ : Tnntv24
বরিশাল ও চাঁদপুরে কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী । Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।Tnntv24
রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি : Tnntv24
ঈদ উপলক্ষে রূপগঞ্জে শিমুলিয়া ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা।Tnntv24
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ দায়িত্ব গ্রহণ করলেন: Tnntv24
নারায়ণগঞ্জ জেলা পরিষদে মোহাম্মদ মামুন মাহমুদ সহ সারা দেশে ৪২ জন প্রশাসক নিয়োগ দেয়াব হয়েছে। Tnntv24
Next
Prev

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি : Tnntv24

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি : Tnntv24
রূপগঞ্জের সাংবাদিককে
প্রাণনাশের হুমকি থানায় জিডি
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের  রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত (১৩মার্চ) শুক্রবার সন্ধ্যা  ৭টায় মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্নগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪জন সন্ত্রাসী এ হুমকি দেয়।
অনুসন্ধানের জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন।  সন্ত্রাসী, চাঁদাবজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক নাজমুল হুদার এ হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। অবিলম্বে সাংবাদিকের হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অর্ন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে  না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!