নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের জলাবদ্ধতা নিরসন ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন:Tnntv24

রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের জলাবদ্ধতা নিরসন ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের জলাবদ্ধতা নিরসন ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের জলাবদ্ধতা
নিরসন ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকায় অবস্হিত কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে রোববার( ৩ মে) মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারী বিশ্ব বিদ্যালয়,কলেজ,হাইস্কুল ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্টেট ইউনিভার্সিটির ছাত্র/ছাত্রী ও কেন্দুয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাইওয়ে রোড এলাকায় বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। ফলে এলাকার সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাস্তার দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে এলাকা তলিয়ে যায়। এতে শুধু যান চলাচল ব্যাহত হয় না, বরং পথচারীদের জন্যও মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়। পাশাপাশি দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।
মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ (RHD) এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকাবাসী তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
প্রথমত, হাইওয়ে সড়কের দুই পাশে বসবাসরত মানুষের নিরাপদ এপার-ওপার যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণ করতে হবে।
দ্বিতীয়ত, রাস্তার পাশে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে হবে।
তৃতীয়ত, মহল্লাবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার করতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”ফুটওভারব্রিজটি নির্মান করা হলে ১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২টি হাই স্কুল, ২টি জুট মিলের, শ্রমিক ও এলাকাবাসীর সমস্যা লাগব হবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!