নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষ
সব গুলো পাওয়া প্ল্যান্ট অনলাইনে টেকিং এ নিয়ে আছছি যে, তারা ইটিপি, এপিটি ঠিকমত ব্যবহার করছে কি না -প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।Tnntv24
রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার:tnntv24
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক।Tnntv24
চীনা পণ্যের প্রভাবে বন্ধ হওয়ার উপক্রম কামারশালা, হারিয়ে যাচ্ছে রূপগঞ্জের কামার শিল্প :Tnntv24
আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬। Tnntv24
রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল  খেলায় স্টার ইলেভেনের জয়লাভ:Tnntv24
জামায়াতের আমির ডা:শফিকুর রহমান বলেছেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত বিএনপি সরকারও একনায়কতন্ত্র কামায়েম করার চেষ্টা করছে।Tnntv24
রূপগঞ্জে গাছের চারা রোপন ও বিতরণ:Tnntv24
প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24
রূপগঞ্জে নারী  শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ:ঠননটস২৪
Next
Prev

রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার:tnntv24

রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার:tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার:tnntv24
রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার 
 দুই ডাকাত গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুইটি প্রিন্টিং কারখানায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার ( ২২ জুন) ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদলেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ হাসান (৩৫) ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩২)।
পুলিশ জানায়, গত ১২ জুন রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ২০-২৫ সদস্যের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরী আব্দুল মালেক, মোবাশ্বির ও হৃদয় হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা চার ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা লুটপাট চালায়। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্পেয়ার, ল্যাপটপ, শ্রমিকদের বেতনের নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে। পুলিশ

২২জুন ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে  ডাকাতি হওয়া দুইটি কম্প্রেসার ও দু’টি মোটর উদ্ধার এবং ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!