রূপগঞ্জে গাছের চারা
রোপন ও বিতরণ
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৯জুন শুক্রবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন যাত্রী ও সমাজকর্মীদের মধ্যে ফলদ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ ও বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়েছে। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গাছের চারা বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহসিন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন মিয়া, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধনা রাণী সরকার, আরিফা সুলতানা, হাজেরা আক্তার, মোহাম্মদ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাসিনা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, শাহজালাল গাজী, রাসেল মিয়া, রেজওয়ানা সিকদার সাথী, মনিরা সুলতানা, শাকিল খাঁন, আব্দুল্লাহ, আলী আকবর সরকার, শফিকুল ইসলাম, নুরনবী, স্বপন কুমার রাজবংশী, তমা সাহা উপস্থিত ছিলেন।
পরে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাছের চারা রোপন করা হয়।








