নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা //ভাংচুর,লুটপাট: Tnntv24

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা //ভাংচুর,লুটপাট: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে  হামলা //ভাংচুর,লুটপাট: Tnntv24

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় চাঁদার দাবিতে ইস্ট উড নামে একটি আবাসন প্রকল্পে হামলা, ভাংচুর, লুটপাট ও পিটিয়ে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হলেও আসামীরা জামিনে এসে গ্রেফতারকৃত আসামীরা সহ অন্যান্য আসামীরা আরো ব্যাপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবণনাশের আশংকায় আছেন বলে জানান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণনাশের আশংকা করছেন ভুক্তভোগীরা।

মামলা সূত্রে জানা যায়, গত( ১৬ই এপ্রিল)বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদার দাবিতে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার মৃত. আমির উদ্দিনের ছেলে ও কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহর নেতৃত্বে নলপাথর এলাকার ইনোনেটিভ হোল্ডিং লিমিটের অঙ্গ প্রতিষ্ঠান “ইস্ট ইউ” প্রকল্পে একদল সন্ত্রাসীরা রাম-দা, ছোরা, লোহার পাইপ সহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে বাঁধা দিলে ও চাঁদাদিতে অস্বীকার করলে প্রকল্পের ইনচার্জ জসিম উদ্দিন (৫০), ফিল্ড অফিসার সুজন (৩০)-কে পিটিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা। এসময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত চাঁদা না দিলে তাদের হত্যার হুমকী দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে ওই রাতেই ইনোভেটিভ হোল্ডিং লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা শাহ মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজী, মারামারি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার আসামীরা হলেন, কাঞ্চন পৌরসভার কালাদীর আমির উদ্দিনের ছেলে ও কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ (৪৪), কাঞ্চনের তারাজ উদ্দিনের ছেলে রিপন (২৭), চরপাড়ার মৃত. সাহাজউদ্দিনের ছেলে দেওয়ান জাকির (৩০), কালাদী এলাকার মৃত. নুরুল ইসলামের ছেলে রফিজ উদ্দিন (৪৪), নরাবো এলাকার সবুজ (২৮), কালাদী এলাকার মৃত মারফত আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৪), একই এলাকার এনামুল হক (৩৫), চরপাড়া এলাকার মৃত. নায়েব আলীর ছেলে হাবিবুর (৪২), কালাদী এলাকার জিয়াউর রহমানকে নামীয় ও ২০-২৫ জনকে অঙ্গাত আসামী করে মামলা করা হয়।

মামলার বাদী শাহ মো. মাসুম বিল্লাহ বলেন, ওই মামলায় পুলিশ এনামুল ও হাবিবুরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। কিন্তু পুলিশ আসামী গ্রেফতার করে আদালতে পাঠালেও আসামীরা আদালত থেকে জামিনে এসে অন্যান্য আসামীদের যোগসাজশে আরও ব্যাপরোয়া হয়ে উঠেছে। ফলে জীবণের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ইস্ট উড আবাসন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। তাই হতাহতের ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনের সুদৃষ্টি চান তিনি।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ুন বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তার দায় তাকেই (নিজেকেই) নিতে হবে। কারো অপকর্মের দায় দল নেবে না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, ইস্ট উড নামে একটি আবাসন প্রকল্পে হামলা ও মারামারির ঘটনার মামলায় নামীয় ২ আসামী এনামুল ও হাবিবুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারেও চেষ্টা চলছে। তবে, আদালত থেকে আসামীরা জামিনে আসলে পুলিশের কিছু করার নেই। তবে, কেউ অপরাধ করে পার পাবেনা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!