নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ,মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ,মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ,মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে খোলা জমিতে কারখানার দূষিত বর্জ্য

ফেলার প্রতিবাদে বিক্ষোভ ॥ মহাসড়ক অবরোধ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খোলা জমিতে কারখানার কেমিক্যালযুক্ত গরম রঙিন পানি, দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল ৪জুন বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ঈদের ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে চরম দুর্ভোগ-ভোগান্তির সৃষ্টি হয়।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোলাকান্দাইল এলাকার নান্নু টেক্সটাইলসহ আশপাশের  কয়েকটি ডাইং ও শিল্প প্রতিষ্ঠান বিষাক্ত কেমিক্যালযুক্ত মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে খোলা জমি, জলাশয়, লোকালয় ও ফসলি জমিতে ফেলছে। ওই পানি কুচকুচে কালো রঙের হয়ে জলাবদ্ধার সৃষ্টি হয়। টানা বৃষ্টিপাতে ওই পানি আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ছে। তাতে এলাকাবাসী নানা রোগ-জীবাণুর ঝুঁকিতে পড়ছেন। কেউ কেউ চর্মরোগে ভুগছেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, শিল্প কারখানার নির্গত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!