নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ: Tnntv24

রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। কৃষি জমি হচ্ছে ফসলহানী। জলাশয়ের মাছ মরছে। ডায়িং কারখানাটি দিনে স্বাভাবিক হলেও রাতের অন্ধকারে বর্জ্য ফেলছে। তারা অপরিশোধিত বর্জ্য ও রঙিন দূষিত পানি সেচ খালে ছেড়ে দিচ্ছে। তাতে খামারের মাছ মরে যাচ্ছে। সকালে পুকুরের পানিতে ভেসে উঠছে মরা মাছ। তীব্র পঁচা গন্ধ ছড়াচ্ছে বাতাসে। সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা।

এ ব্যাপারে খাদুন গ্রামের বাসিন্দা আমজাদ আলী ভুঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাদুন এলাকার রনি নিট কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্য ও দূষিত পানি কৃষি জমি, মাছের খামার ও জলাশয়ে পড়ছে। ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণের কাজের জন্য পাশের খাল ভরাট করে ফেলা হয়। এ কারণে কারখানা কর্তৃপক্ষ রাতের অন্ধকারে পার্শবর্তী মাছের খামার, কৃষি জমি ও জলাশয়ে অপরিশোধিত ডাইংয়ের বর্জ্য ও দূষিত পানি ফেলছে। পানির রং কুচকুচে কালো। কোথাও বা রঙিন দূষিত পানি। পানির ওপর ভাসছে ফেনা। চারপাশে অসহনীয় দুর্গন্ধ। ফসলি কৃষি জমি নষ্ট হচ্ছে। পানির পঁচা দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। শিক্ষার্থীরা মুখে রোমাল দিয়ে আাসা যাওয়া করছে। আশপাশের মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কেউ চর্ম রোগে ভুগছে। সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা। এ ব্যাপারে রনি নিট এন্ড কম্পোজিট ডাইং কারখানার কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপর্যস্তের ঘটনায় এলাকাবাসীর দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!