নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মাজারে হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন

রূপগঞ্জে মাজারে হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মাজারে হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাজারে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সহকারি এট্যর্নি জেনারেল সৈয়দা জাহিদা সুলতানা, রাসা সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চিশতি, মাজার কমিটির সদস্য ডা. শরীফ সাকিসহ স্থানীয় বাসিন্দারা।

এসময় বক্তারা বলেন, উপজেলার দাউদপুর ইউনিয়নে কালনি এলাকায় অবস্থিত শাহ সুফি রেজা সারোয়ার রাজাজীর(রহঃ)মাজারে গত ৭ মার্চ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। পরদিন ৮ মার্চ রাতে মাজারের ভেতরে হামলা করে দূর্বৃত্তরা। এসময় মাজার ভাংচুরসহ অগ্নিসংযোগ করা হয়। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর আগেও আরও দুইবার হামলা চালিয়ে দানবাক্স নিয়ে যায় হামলা কারীরা। মাজার ভাংচুরের ঘটনায় থানায় ইতিমধ্যে মামলা হয়েছে, মামলায় এক আসামি গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক। তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় মানববন্ধনে অংশ নেয়া আন্দোলন কারীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!